× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

করোনাভাইরাসে আক্রান্ত ১২৮৫ পুলিশ সদস‌্য

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
করোনায় আক্রান্ত পুলিশ

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস‌্য করোনায় আক্রান্ত হলেন।

আজ বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (০৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস‌্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ জন সদস‌্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।

আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।


এ ক্যটাগরির আরো খবর..