× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

দিল্লী দাঙ্গার তদন্তে আরেক পুলিশ অফিসার খুন, এই নিয়ে চার কর্মকর্তা খুন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
পুলিশ অফিসার খুন

ভারতের দিল্লীর অনেক জায়গায় সিএএ বিরোধী প্রতিবাদ থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা নিয়ে ৭৮ টি চার্জশিট দাখিল হয়েছে। এই তদন্তের দায়িত্বে আরেক দিল্লী পুলিশের এক ইনস্পেকটরের দেহ সন্দেহজনক অবস্থায় গাড়িতে পাওয়া গেলো।  ইনস্পেকটরের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আজ দিল্লী পুলিশকে বিকেল ৪ টের সময় সূচনা দেওয়া হয় যে, সকাল প্রায় ১১ টা থেকে রুমাল গলির কেশবপুর এলাকায় একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আর ওই গাড়িতে এক ব্যাক্তি বেহুঁশ অবস্থায় পড়ে আছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছান আর ওই ব্যাক্তিকে গাড়ি থেকে বের করে দেখেন তাঁর মৃত্যু হয়েছে। উনার মৃতদেহ কেশবপুরম থানার রামপুরা এলাকায় পাওয়া যায়।

জানা যায়, পুলিশ ইনস্পেকটর বিশাল,  দিল্লী পুলিশের স্পেশ্যাল সেলে কাজ করতেন।  ইনস্পেকটর বিশাল লোধী কলোনির স্পেশ্যাল সেলে কর্তব্যরত ছিলেন। তিনি দিল্লী দাঙ্গার তদন্ত করা স্পেশ্যাল টিমের সদস্য ছিলেন।

বিশালের বয়স প্রায় ৪৭ বছর ছিল। বিশাল দিল্লীর শালিমার বাগ এলাকায় থাকতেন। বিশালের পোস্টিং আপাতত লোধী কলোনির স্পেশ্যাল সেলে ছিল। বিশাল স্পেশ্যাল সেলের ডিসিপি প্রমোদ কুশওয়াহর এসও এর কাজ দেখতেন।

উল্লেখ্য, এই বছরের শুরুতে নর্থইস্ট দিল্লী অনেক জায়গায় সিএএ বিরোধী প্রতিবাদ থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত এই দাঙ্গা নিয়ে ৭৮ টি চার্জশিট দাখিল হয়েছে। দুই সম্প্রদায়ের ১৬৪ আর ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সবার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে।

এর আগেও দিল্লী দাঙ্গায় দুই পুলিশ অফিসার খুন হয়েছিলেন। অঙ্কিত শর্মা নামের এক আইবি অফিসারকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে আইসিস স্টাইলে খুন করা হয়েছিল। আরেকদিকে, দিল্লী দাঙ্গা রুখতে গিয়ে হিংসাকারীদের হাতে খুন হন ইনস্পেকটর রতন লাল।


এ ক্যটাগরির আরো খবর..