পুলিশের অভিযানে ভারতীয় ১৬ পিচ মোবাইল ও নগদ ৪ লক্ষ ৯৫ হাজার টাকাসহ আটক -২

পুলিশের অভিযানে ভারতীয় ১৬ পিচ মোবাইল ও নগদ ৪ লক্ষ ৯৫ হাজার টাকাসহ আটক -২
যশোরের শার্শা থানা পুলিশের ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে ১৬ পিচ ভারতীয় মোবাইল ও ৪ লক্ষ ৯৫ হাজার টাকাসহ দুইজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
আটক আসামি হলেন,সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৮) ও  সিরাজুল ইসলাম (৩৯),উভয় পিতা-মৃত মুনছুর আলী, জেলা সাতক্ষীরা।
বুধবার( ১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্তকেন্দ্র এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকাল তিনটার সময়  শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া গ্রামস্থ আমতলা মেসার্স সরদার ট্রেডার্স নামক কিটনাশক দোকানের সামনে নাভারণ হতে বাগআঁচড়া গামী পাকা রাস্তার উপর হতে দুইজনকে আটক করা হয়।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান,আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১০, তারিখ-১৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974  রুজু করা হয়ছে।আটককৃত আসামীদ্বয় অদ্য ১৪/০১/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।