মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল : “মুজিব বর্ষে পুলিশনীতি” “জনসেবা ও সম্প্রীতি” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পোর্ট থানায় কমিউনিটি পুলিশং ডে-২০২১ উদযাপিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সন্ত্রাস, দূর্ণীতি, মাদক, শিশু ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে আলোচনা সভা করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খানের সভাপতিত্বে ও পোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা আলহাজ¦ বজলুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পুলিশিং ডে উদযাপন অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও পোর্ট থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদ।
এসময় সম্মানীত অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদাণ করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল প্রমুখ।
উক্ত কমিউিনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন অনুষ্ঠানে এলাকার সকল পুলিশিং কমিটির সদস্যসহ পোর্ট থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..