এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পুরোহিতযজ্ঞেশ্বর রায় হত্যার মূলহোতা জেএমবি সদস্য রমজান আলী এবার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
১৪ মার্চ বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের আদালতে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকারকথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রমজান আলী।
এর আগে একই আদালতে জেএমবি সদস্য আলমগীর হোসেন এবং হারিজ আলী ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন।
জবানবন্দি শেষে তাকেজেল হাজতে পাঠানো হয়।দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন,পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় মোটসাত জেএমবি সদস্যকে গ্রেফতার করাহয়।
এদের মধ্যে তিনজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে বাকি আসামিদের জেল হাজতে রাখা হয়েছে।
উল্যেখ, গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হন গোপাল চন্দ্র নামে আরেকপূজারী।
পুলিশ ঘটনার দিন তিন জেএমবিসদস্যকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে ঘটনার পাঁচ দিনের মাথায় অস্ত্রসহ তিনজন এবং পরে আরেক জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।