× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা

স্টাফ রিপোর্টার যশোর (আবুল কালাম আজাদ)

পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে তরুণীকে গ্রেফতার

ACP
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০২২
পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে তরুণীকে গ্রেফতার

পুরুষ সেজে প্রতারণার অভিযোগে যশোরে ফারহানা আক্তার স্নেহা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে যশোর শহরের দড়াটানা মোড় থেকে তাকে আটক করা হয়। সে যশোর শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আটক স্নেহা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে।
 সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি  হাবিবুর রহমানের সাথে তার পরিচয় হয়। এরপর সে হাবিবুর রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে সে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়ে।
এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে আজ সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে।
ওসি মনিরুজ্জামান আরো জানান, স্নেহার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। যশোরে দায়ের করা প্রতারণা মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..