× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

পুরানো ঢাকায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় রাজিবুল হাসান  নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে থানার ধোলাইখাল এলাকার রোকনপুরে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের উপ-অর্থসম্পাদক বলে জানিয়েছেন স্বজনরা।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, রোকনপুর এলাকায় রাতে রাজিবকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে রাজধানীর চকবাজার থানার খাজেদেওয়ান এলাকায় সালিশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।


এ ক্যটাগরির আরো খবর..