× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সালথায় ৩দিনব্যাপী বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: আট আনায় জীবনের আলো কেনা এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ৩দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকাল ৪ টায় উপজেলা চত্ত্বরে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈকি প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক ও রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ প্রমূখ। এসময় দৈনিক বাঙ্গালী সময়ের সম্পাদক শাহদাব আকবর লাবু চৌধুরীকে বই উপহার দেন।

এসময় লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, জনস্বার্থে কিছু না করতে পারলে, সেই রাজনীতি আমি করবো না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। অপরাধীর সাথে যদি আমার দলের লোকও জড়িত থাকে, তাহলে তাদের সাথে আমি এক পার্সেন্টও নাই।


এ ক্যটাগরির আরো খবর..