× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

মেহেরপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা সঙ্গীত,আবৃত্তি,রচনা,চিত্রাঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এর আগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগীতায় বিচারক ছিলেন সঙ্গীত শিল্পী শাফিনাজ আরা ইরানি, ফৌজিয়া আফরোজ তুলি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। এ সময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..