পুনঃ ময়নাতদন্তের জন্য সোনিয়ার লাশ কবর থেকে তোলা হল

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  আদলতের নির্দেশে মেধাবী স্কুল ছাত্রী রহিমা আক্তার সোনিয়ার লাশ আবার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো।
১৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০.৪০ টায় তেঁতুলিয়া উপজেলার কালারাম জোত গোরস্থান থেকে পঞ্চগড় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহরাব হোসেন এর নেতৃত্ব্যে মডেল থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, তেঁতুলিয়া সদর ইউ পি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, মিডিয়া কর্মীদের উপস্থিতে কবর থেকে লাশ তোলা হয়। এসময় হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রহিমা আক্তার সোনিয়া নামের মেধাবী স্কুল ছাত্রীককে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও দিয়ে ব্লাকমেইল ও আত্মহত্যার প্রলুব্ধের অভিযোগে গত ১৪ অক্টোবর সোনিয়ার মা তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা দায়ের করে। তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাটিকে ভিন্নখাতে প্রভাবিত করতে মামলা নিতে কালক্ষেপন করে। জনগনের চাপে ঘটনার চার দিন পর মামলা নিতে বাদ্ধ হয় পুলিশ।

রাজন ও আতিক ১৬ অক্টোবর (সোমবার) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এবং মামলা সুষ্ঠু তদন্তের সার্থে পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দেয়। রাজন ও আতিক উভয়কে ৫ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

এদিকে, ধর্ষণ ও ধর্ষণের ভিডিও দিয়ে ব্লাকমেইল করার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁতুলিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ এক যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।