গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:. বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নির্ধারিত ভাড়া সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে চারটি যাত্রীবাহি বাস ও দুইটি মাইক্রোবাসের চালক ও সুপারভাইজারকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ও রোববার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন ও হাইওয়ে থানার এএসআই মোঃ মামুনসহ অন্যান্যরা।





