মধুখালী প্রতিনিধিঃ ডুমাইন সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা ও সদস্যদের শেয়ারের লভ্যাংশ বিতরন-২০২০।
সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি, সমবায়ের পতাকা তলে এসো সবাই দলে দলে”এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সকলের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা মহসীন আলী বিশ্বাস(বাচ্চু) এর সভাপতিত্বে ও সমিতির সভাপতি মেহেরাব হোসেন (মাসুদ) এবং সাধারন সম্পাদকএ.এস.এম সায়েম এর সঞ্চালনায় আজ সোমবার সকালে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ডুমাইন সোনাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা ও সদস্যদের শেয়ারের লভ্যাংশ বিতরন-২০২০ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সমিতির সদস্যদের উদ্দেশ্যে সমিতি আরো জোরদার করার লক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যানওউপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান (বাচ্চু),বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), মধুখালী উপজেলা সমবায় অফিসার মোঃ আলাউদ্দিন,ডুমাইন ইউনিয়নেরসুনামধন্য চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম),ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্যা,সুযোগ্য সাধারন সম্পাদক শাকির আহম্মেদ টোকন প্রমুখ।
এছাড়া আরও বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রওশন-উল-ইসলাম গরীব মোহাম্মাদ (কালশু),ডুমাইন ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সফিকুল হক লিয়া,ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শ্যামলেন্দু বসু,ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক (অবঃ) মোঃ আঃ কুদ্দুস মোল্যা প্রমুখ এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও সদস্যাগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে সভাপতি সমিতির ভবিষতের উদ্দেশ্যে সকলের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে এবং এই প্রথম সমিতির ১২৫৯জন সদস্য ও সদস্যগনকে শেয়ারের লভ্যাংশ ২,৩৯,০০০/(দুইলক্ষ উনচল্লিশ হাজার) টাকা বিতরন করে বার্ষিক সাধারন সভা শেষ করেন




