কণ্ঠশিল্পী মিলার দায়ের করা মানহানির মামলায় শাশুড়ি দেবরসহ ৪ জনকে হাজির হতে সমন জারী

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ কণ্ঠশিল্পী তাসবিহা বিনতে শীহদ মিলা ইসলামের মানহানির মামলায় তার শাশুড়ি আফরোজা নাসিরসহ ৪ জনকে আদালতে হাজির হতে সমন জারী হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ আদেশ দিয়েছেন। এর আগে সকালে তিনি ওই মামলা দায়ের করলে বিচারক জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।

সমন জারী হওয়ার মামলার অপর ৩ আসামি হলেন, মিলার দেবর এসএম আর রহমান বাপ্পি, দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবনী, বিডি২৪লাইফ অনলাইনের সম্পাদক মো: আমিরুল ইসলাম।

মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে গত ৭, ৯ ও ১০ অক্টোবর বিডি২৪লাইফ অনলাইনে বদিনীকে নিয়ে বিভিন্ন মানহানিকার সংবাদ প্রকাশ করেছেন। যাতে তার সুনাম ক্ষুন্ন হয়।

উল্লেখ্য, এর আগে মিলা গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে ওই মামলায় সে কারাগারে রয়েছেন।

মিলার দায়ের করা মামলায় বলা হয়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার এ ধরনের মারধরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও দশ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে তার স্বামী তাকে মারধর করেছেন।

উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর গত ১২ মে তারা বিয়ে করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।