× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র হাতে দুই দেশের নাগরিক আটক ॥ চলছে পতাকা বৈঠক

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ভারতের ভূখন্ডে প্রবেশের অপরাধে সামাদুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষি (বিএসএফ)। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অপরাধে বিজয় (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে ধরে বিজিবি’র হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।  সোমবার বেলা ১১ টার সময় উভয় দেশের নাগরিক আটকের এ ঘটনা ঘটে। আটক দুই দেশের নাগরিকে ফেরৎ দেওয়ার বিষয় নিয়ে বুড়িপোতা সীমান্তের ১১৭ নম্বর মেন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে চলছে পতাকা বৈঠক।

স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে কৃষক সামাদুল ইসলাম ১১৭/১/এস সীমান্তের মাঠের মধ্যে নিজ মাঠে কাজ করার সময় ভুল বশত ভারতের ভূখন্ডে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশী কৃষকরা ভারতীয় নাগরিক বিজয়কে একই মাঠ থেকে ধরে নিয়ে এসে বিজিবি’র কাছে সোপর্দ করে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে: কর্নেল আমির মজিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পতাকা বৈঠক চলছিল।


এ ক্যটাগরির আরো খবর..