× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

রাজারহাটে পুত্রের কুঠারের আঘাতে মা খুন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ মার্চ, ২০২০
পুত্রের কুড়ালের আঘাতে মা খুন

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুঠারের আঘাতে মা মেহেরজান মিনু (৫২) খুন হয়েছে।

২০ মার্চ (শুক্রবার) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ঘাতক পুত্র মন্তাজুল (৩০) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

মন্তাজুলের ছোট ভাই মোস্তাফা কামাল জানান, তার বড় ভাই মন্তাজুল ৭/৮বছর আগে মাদকাসক্ত ছিল। ২/৩ বছর ধরে সে মাদক নেয় না। তবে তার আচরণ স্বাভাবিক ছিল না। প্রায় সে লোকজনকে মারধর করতো। তার  পাগলামির জন্য স্ত্রী ৫বছর আগে ছেড়ে চলে যায়।

ঘটনার দিন মা ঘরে বসে যোহরের নামাজ আদায়  করছিলেন। এ সময় মাকে নামাজরত অবস্থায় সে কুঠার দিয়ে শরীরে বারবার কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেরজান মিনু বেগমের স্বামী সোলায়মান একজন কৃষক। চার ভাই এক বোনের মধ্যে মন্তাজুল দ্বিতীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান, পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..