পুজা মন্ডবে তাতীলীগ জেলা সভাপতিকে পেটালেন সাবেক এমপি ইমদাদুল

রানীশংকৈল প্রতিনিধিঃ- ঠাকুরগায়ের পীরগঞ্জটা আমার এখানে শুধু আমি রাজনীতি করবো আর কেউ করতে পারবে না বেটা আমার এলাকায় কার পারমিশনে প্রবেশ করেছিস বলেই চোর থাপ্পর মারা শুর করেন সাবেক এমপি ইমদাদুল।

উপস্থিত আশেপাশের লোকজন আমাকে তার হাত থেকে উদ্বার করে আমার গাড়ীতে তুলে দেয় সেখানেও আমাকে টেনে হেচড়ে গাড়ী থেকে নামানোর চেষ্টা করেন সাবেক এমপি ইমদাদুল। এক ধরনের ফিল্মি স্টাইলে তিনি এবং তার লোকজন আমাকে মারপিট করে।

শুক্রবার সকালে আমাদের প্রতিবেদকের কাছে এ কথা গুলো বলেছেন ঠাকুরগাঁও-(পীরগঞ্জ-রানীশংকৈল)-৩আসনের সাবেক এমপি এবং পীরগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি ইমদাদুলের হাতে মারপিটের স্বীকার কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক বর্তমানে ঠাকুরগাও জেলা তাতীলীগের সভাপতি রবিউল ইসলাম রবি।

রবিউল ইসলাম রবির বাড়ী রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায়।মারপিটের ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার রাতে ঠাকুরগাও-৩ আসনের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া পুজা মন্ডবে।

ঘটনা সুত্রে জানা যায়, হিন্দু ধর্মের সব চেয়ে বড় উৎসব দূর্গা পুজা পরিদর্শন করতে বের হয়েছিলেন ঠাকুরগাও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী তাতীলীগ নেতা রবিউল ইসলাম রবি। এরই ধারবাহিকতায় ঐ আসনের আওতাভুক্ত পীরগঞ্জ উপজেলার বাশঁগাড়া মন্দিরে পুজা পরির্দশনে যান।

সেখানে গিয়ে দেখেন ২টি ছোট মেয়ে নৃত্য দিচ্ছেন সে নৃত্য দেখে মঞ্চে উঠে মেয়ে দুটিকে তিনি উপহার দিচ্ছিলেন সে-সময় পুজা কমিটি তাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার আহবান জানালে তিনি মাইক পিচ হাতে নিতেই উপস্থিত হন সাবেক এমপি ইমদাদুল তিনি রবিকে মঞ্চে দেখেই নেমে তার কাছে আসতে বলেন,রবি তার কথা মত নিচে আসা মাত্রই বেটা পীরগঞ্জ প্রবেশের পারমিশন কে দিয়েছে আরও বিভিন্ন কথা বলে চর থাপ্পর মারা শুরু করেন।

পরিস্থিতি ঘোলাটে হওয়ায় পুজা কমিটি ও উপস্থিত লোকজন সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা রবিকে তার বহনকৃত গাড়ীতে তুলে দেন। সেখানেও মারপিটের জন্য আক্রমণ করেন ইমদাদুলসহ তার সঙ্গপঙ্গরা বলে জানান প্রত্যক্ষদশী সহ মারপিটের স্বীকার রবিউল ইসলাম রবি। শুধু পুজা মন্ডবেই শেষ নই রবিউল ইসলাম রবির এক ছোট ভাই কর্মীকে জিম্মি করে কৌশলে রবিকে পীরগঞ্জ থানার সামনে ডেকে নিয়ে আসে ইমদাদুলের লোকজন সেখান থেকে রবিকে ফিল্মি স্টাইলে রবির গাড়ীর ড্রাইভারকে সরিয়ে ইমদাদুলের গাড়ীর ড্রাইভার গাড়ী চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে রাতভর তাকে মারপিট করে বলে জানান রবি। তিনি আরো জানান পরে খবর পেয়ে ভোর রাতে পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আমাকে উদ্বার করেন অজ্ঞাত স্থান থেকে।

যদিও পীরগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান এ প্রসঙ্গে শুধুমাত্র শুনেছেন কোন অভিযোগ পান নি এবং কি তিনি রবিকে উদ্বারও করেন নি বলে শুক্রবার ১২টার দিকে মুঠোফোনে জানান আমাদের প্রতিবেদককে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি পুজা কমিটির কতৃপক্ষ।

এদিকে স্থানীয় আ’লীগের অভিযোগ এই রবিউল ইসলাম রবি আ’লীগ করে আ’লীগের বিরুদ্বে ষড়যন্ত্রে লিপ্ত সে- গতবছরে এমপি ইমদাদুলের বিরুদ্বে মিথ্যা অভিযোগ করিয়ে তাকে হেও প্রতিপন্ন করেছে। এছাড়াও রানীশংকৈল উপজেলার সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান বর্তমানে মহিলা সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটাকে নিয়েও তিনি অপ-প্রচার করে আসছেন। এবং বিভিন্ন অনলাইনে ভন্ড পীর বানিয়ে মিথ্যা সংবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে হেও প্রতিপন্ন করছেন বলে অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে মারপিটের স্বীকার তাতীলীগ নেতা রবিউল ইসলাম রবি আইনি পদক্ষেপ নিবে জানিয়ে বলেন,এছাড়াও আমি দলের হাই কমান্ডে বিষয়টি জানাবো। প্রয়োজনে দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার চাইবো।

এ বিষয়ে বক্তব্য নিতে শুক্রবার ১২.১৪মিনিটে সাবেক এমপি ইমদাদুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।