× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুকুরে ভেসে উঠলো দুই ভাইয়ের নিথর দেহ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুন, ২০২০
পুকুরে ভেসে উঠলো নিথর দেহ

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের অভয়নগরে খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই বছর বয়সি জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ ৩ জুন বুধবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা গ্রামে নির্মম এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃত হাসান ও হুসেইন সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে।

মাজেদ শেখের ভাই স্থানীয় ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলা করছিল হাসান-হুসেইন।

দুপুরে দুই ছেলেকে না পেয়ে তাদের মা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার মধ্যে দুই ছেলেকে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, দুই বছর বয়সি সহোদরের মৃত্যুর সংবাদ পেয়েছি। এঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন


এ ক্যটাগরির আরো খবর..