× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

পুঁজি বাজারের বর্তমান অবস্থায় অর্থমন্ত্রীর সন্তোষ প্রকাশ

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের পুঁজি বাজারের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই বছরে দেশের পুঁজিবাজারের ভিত আরো মজবুত হবে। পুঁজিবাজারকে যারা পটকা বাজার বলে তারা পুঁজিবাজারের শত্রু। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার দুপুরে সিলেটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বিনিয়োগ শিক্ষা মেলা ও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে কারসাজির ঘটনায় যথেষ্ট মামলা হয়েছে। কোনো অ্যাকশন হয় না একথা ঠিক না। কিন্তু এই অ্যাকশন খুব দ্রুত হয় না।

অর্থমন্ত্রী বলেন, এক সময় পুঁজিবাজারে কোনো শৃঙ্খলা ছিল না। বিএসইসি গত ৭ বছর পরিশ্রম করে এখানে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। এখন এটি একটি বিকাশমান খাত।

তিনি আরও বলেন, শুধু ভাগ্যের ওপর নির্ভর করে পুঁজিবাজারে বিনিয়োগ করে কোনও লাভ নেই। জেনে শুনেই বিনিয়োগ করতে হবে। আর এই জানানোর জন্য বিএসইসি কনফারেন্স মেলার আয়োজন করছে। যার মাধ্যমে সিলেট তথা সারাদেশের মানুষ তা জানতে পারবে।

এতে অন্যদের মধ্যে সিকিউরিটিজ এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..