× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

পুঁজিবাজারের তথ্য মোবাইলে

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: বিনিয়োগকারীদের কাছে পুঁজিবাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দিতে মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে ‘ডিএসই ইনফো’ সার্ভিস চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বুধবার নতুন এ সেবা চালু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি থাকবেন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী।

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি বিভাগ বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য ১০০টি মোবাইল অ্যাপলিকেশন তৈরির কাজ করছে। এরই অংশ হিসেবে ডিএসই’র জন্যও একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..