× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

কেন্দ্রীয় ব্যাংকে কঠোর হুঁশিয়ারি

admin
হালনাগাদ: সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: কেন্দ্রীয় ব্যাংক এসএমই ঋণে সুদ হারের ব্যবধান সিঙ্গেলে রাখার নির্দেশ দিয়েছিলো। এ নির্দেশনা লঙ্ঘন করে বাণিজ্যিক ব্যাংকগুলো এসএমই খাতে উচ্চ সুদ হার আরোপ করছে বলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ এসেছে।

উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলের এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এসএমই খাতে ঋণ এবং আমানতের সুদ হারের ব্যবধান (স্প্রেড) সিঙ্গেল ডিজিটে রাখতে কঠোর হুঁশিয়ারি করে দেশের সকল তফসিলি ব্যাংককে আবারও নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা না মানলে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থানে যাবে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত একটি নির্দেশনা সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের বরাবর পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো এসএমই ঋণের ক্ষেত্রে উচ্চ সুদ হার আরোপ করছে মর্মে উদ্যোক্তাসহ বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ প্রেক্ষাপটে এসএমই খাতে ঋণ এবং আমানতের সুদ হারের ব্যবধান যৌক্তিক পর্যায়ে অর্থাৎ সিঙ্গেল ডিজিট বা নিম্নতর এক অংক পর্যায়ে সীমিত রাখার জন্য সকল ব্যাংকে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে কেডিট কার্ড ও ভোক্তাঋণের ক্ষেত্রে এ হার প্রযোজ্য হবে না।

নির্দেশনায় আরও বলা হয়, বিভিন্ন সময় দেখা যায় ব্যাংকগুলো সঠিক খাতে এসএমই ঋণ দিচ্ছে না। এজন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগ থেকে বিভিন্ন সময়ে জারিকৃত এসএমই খাতের সংজ্ঞা সঠিকভাবে অনুসরণ করে প্রকৃত খাতে ঋণ দেয়ার জন্যও প্রজ্ঞাপনে বলা হয়।

দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই খাতের অবদান উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়, জাতীয় আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এসএমই খাতের উন্নয়নকে শিল্পায়নের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে সরকার এ খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেছে। এসএমই খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থয়ানসহ বিভিন্ন সুবিধা প্রদান করলেও ব্যাংকগুলো এ খাতে উচ্চ হার আরোপ করছে। যা বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভূক্তিমূলক অর্থনৈতিক ধারণার পরিপন্থী।


এ ক্যটাগরির আরো খবর..