পিরোজপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত, আহত ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলার সদর থানাধানীন পাঁচপাড়া বাজার এলাকায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় মো: কাইউম ফকির (৪০) ও মো: সুমন খান (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নাঈম খান (২০) ও সজীব খান মুন্না (২৫) নামে আরো ২ জন।

নিহত কাইউম ফকির সদর উপজেলার কলাখালী গ্রামের ইসমাইল ফকিরের ও সুমন খান শিকদার মল্লিক ইউনিয়নের খালবুনিয়া গ্রামের মোশারেফ খানের ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো: হাচনাইন পারভেজ জানিয়েছেন, পিরোজপুর-নাজিরপুর সড়কের পাচপাড়া বাজার সংলগ্ন টেক্সটাইল মিলস এলাকায় আজ শুক্রবার সকালে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে কাইউম ফকির ও সুমন খান নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নাঈম খান ও সজীব খান মুন্ন। তারাও মোটরসাইকেল আরোহী।

গুরুতর আহত নাঈম ও মুন্নাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।