× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

পিতা হত্যার বিচার চাই -এমপি কন্যা ডরিন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৪ মে, ২০২৪
পিতা হত্যার বিচার চাই

আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। যাদেরকে ধরা হয়েছে তাদের প্রিভিয়াস রেকর্ড দেখুন। আমার বাবার মত তারা এমন অনেক নিরিহ মানুষকে খুন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যদি তার বাবার হত্যার বিচার করতে পারেন, তাহলে আমার বাবা হত্যার বিচারও তিনি করতে পারবেন। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন খুনীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। যাতে আমার মত কেউ পিতা হারা না হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা ডরিন তার শহরের বাসভবনের নিচে উপস্থিত গনমাধ্যমকর্মীদের একথা বলেন।

তিনি বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে নিজ বাড়িতে এসেছেন। কন্যা ডরিন গনমাধ্যম কর্মীদের আরো জানান, আমার বাবা ভারতে চিকিৎসায় গিয়ে নিখোঁজের পর থেকে সরকারের সকল সংস্থা প্রশাসন তাকে উদ্ধারে সহযোগিতা করে আসছে। তিনি তার বাবার মরদেহ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান।

এ সময়ে কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আয়ুব হোসেন, সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর আ’রীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, মতিয়ার রহমান মতি, মোস্তাফিজুর রহমান বিজু ও মাসুদুর রহমান মন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্তিত ছিলেন।

এদিকে এমপি আনারের মৃত্যুর খবরে শুক্রবার দুপুরে বাদ জুম্মা তার নির্বাচনী এলাকার সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়। বিকাল ৪ টায় শহরের মধুগঞ্জ বাজার মেইন বাসষ্টান্ডে এমপি আনারের মরদেহের সন্ধান চেয়ে ও হত্যাকান্ডে জড়িত সকল খুনিদের খুজে বের করে ফাসির দাবীতে এক মানববন্ধ লকরা হবে বলে ঘোষনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা আ’লীগ।


এ ক্যটাগরির আরো খবর..