× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পিটিআই সুপারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

প্রাথমিক শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণকালীন বরাদ্দকৃত খাবার নিয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই) এর সুপারের বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার ও এক কর্মচারীর যোগসাজসে নিম্নমানের খাবার সরবরাহ করে সরকারি এসব টাকা আত্মসাত করা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট প্রশিনার্থীরা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব ল্যাঙ্গুয়েজ কাব স্থাপন প্রকল্প বাস্তবায়নে শিকদের প্রশিণ দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর থেকে যশোর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এ প্রতি ১২ দিন অন্তর ২৫ জন প্রাথমিক শিক্ষককে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী জুন মাস পর্যন্ত ২৫ জন করে পর্যায়ক্রমে মোট ১২ টি গ্রুপের এ প্রশিক্ষণ চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

শিক্ষকদের একটি সূত্র জানায়, প্রশিক্ষণার্থী এসব শিক্ষকদের জন্য প্রতিদিন দুই দফা নাস্তা ও দুপুরের খাবার বাবদ সরকারিভাবে ৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। বিধি মোতাবেক বরাদ্দকৃত এসব টাকা শিক্ষকদের মধ্যে সম বণ্টন অথবা তাদের সর্বসম্মতিক্রমে খাবার ও নাস্তা বিতরণ করার নিয়ম রয়েছে। অথচ সরকারি এসব বিধি না মেনে পিটিআই সুপার হাসানুরুল ফেরদৌস প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ না করে দিবা প্রহরী সিরাজুল ইসলামের মাধ্যমে নিম্নমানের খাবার কিনে সরবরাহ করছেন। এ নিয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকরা সুপারের কাছে আপত্তি জানালেও তিনি গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণার্থী কয়েকজন শিক্ষক বলেন, প্রতিদিন একজনের খাবার ও নাস্তার জন্য ৪৫০ টাকা বরাদ্দ থাকলেও মাথাপিছু ২০০ টাকার খাবার ও নাস্তা দেয়া হয়না। সুপার নিজ ক্ষমতাবলে স্বেচ্ছারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের দিবা প্রহরী সিরাজুল ইসলামের মাধ্যমে সস্তা ও মানহীন বাজার করে আমাদের মাঝে সরবরাহ করে আসছেন। তারা বলেন, খাবার তালিকায় মাছ-মাংস দেয়া হলেও পরিমাণ ও আকারে তা খুবই সামান্য। রান্নার মানও খুবই খারাপ। সাধারণত হাসপাতাল বা কারাগারে যে মানের খাবার দেয়া হয় তার চেয়েও খারাপ।

এসব বিষয়ে শিক্ষকরা পিটিআই সুপারের কাছে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বলে তারা জানান। এবিষয়ে পিটিআইয়ের কম্পিউটার ইন্সট্রাক্টর মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি শুধুমাত্র কাস নিই। প্রতিদিন শিক্ষকদের খাবারের মেন্যু কী থাকে বা কী খায় সে বিষয় দেখার সুযোগ হয়না।

তবে খাবার নিয়ে শিক্ষকদের অসন্তোষের বিষয়ে বলেন, এ বিষয়য়টি শিক্ষকরা সুপারের সাথে কথা বলেছেন। হয়তোবা সমাধান হয়ে গেছে। বিষয়টি নিয়ে পিটিআই সুপার হাসানুরুল ফেরদৌসের সাথে যোগাযোগ করলে অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, সারাদেশে বিধি মোতাবেক যেভাবে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে খাবার বিতরণ হয়ে থাকে তার বাইরে এখানে কোনো কিছু করা হচ্ছে না। কেউ এসব অভিযোগ দিলেও সেটি সঠিক নয় বলে তিনি জানান।

উল্লেখ্য, পিটিআই সুপার হাসানুরুল ফেরদৌস যশোরে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। বিদায়ী বছরের জুলাই মাসের ১৭ তারিখে প্রেসকাব যশোরে এক মহিলা ইন্সট্রাক্টরের সাথে অশালীন ও আপত্তিকর আচরণ করার অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপারের বিরুদ্ধে এসব অভিযোগকারী কর্মকর্তা কর্মচারীদের ইতিমধ্যে দেশের বিভিন্ন দূর্গম এলাকায় বদলি করা হয়েছে। যেকারণে তার শত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এখন আর কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাননা।


এ ক্যটাগরির আরো খবর..