× Banner
সর্বশেষ
টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

পিকআপের চাপায় ৫ ভাই নিহত, পিকআপ চালককে গ্রেপ্তার

admin
হালনাগাদ: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
পিকআপের চাপায় ৫ ভাই নিহত, পিকআপ চালককে গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতির পিকআপের চাপায় ৫ ভাই নিহত হন। সেই ঘটনার ৩ দিন পর পিকআপ চালককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১ টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।


এ ক্যটাগরির আরো খবর..