পিএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায়-ছাতকের আল-মদিনা একাডেমীতে মিলাদ ও দোয়া মাহফিল

ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শি-মদিনাবাজারস্থ আল-মদিনা ইসলামিক একাডেমীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় একাডেমীর কিন্ডারগার্টেন শাখার পিএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একাডেমীর হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন শাখার শিক্ষক শামছুল ইসলামের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজসেবী মো. আকিক নুর। কিন্ডারগার্টেন শাখার প্রিন্সিপাল মো. আলী হোসেন মানিকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাশিপুর-চিকনিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা খছরু মিয়া। বক্তব্য রাখেন, একাডেমীর কিন্ডারগার্টেন শাখার শিক্ষক কামরুল হুদা, শিপন আলম, বুরহান উদ্দিন, পরীক্ষার্থীদের মধ্যে মো. নাসিম আলম প্রমূখ।

এসময় মুরব্বী ময়না মিয়া, আরজ আলী, শিশু মিয়া, আসলম আলী, তোতা মিয়া, রানু মিয়া, আবদুল মছব্বির, লিলু মিয়া, আবদুল আওয়াল, ক্বারি কাওছার আহমদ, মাসুক আহমদ, শাহ আলম, হিফজ শাখার সহকারি শিক্ষক হাফিজ আজিজুর রহমান, কিন্ডারগার্টেন শাখার শিক্ষক আনোয়ার হোসেন, জাহাঙ্গির আলমসহ শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, কুর্শির দারুসসুন্নাত ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও হাফিজ মো. আব্দুল্লাহ। কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজুর রহমান ও কসিদা পরিবেশন করেন মাসুমা বেগম।

অনুষ্ঠানে বক্তরা বলেন, আল-মদিনা ইসলামিক একাডেমী শুধু বৃহত্তর কুর্শিই নয় বরং অত্র এলাকায় দ্বীনি শিক্ষার পাশাপাশি নিরক্ষরতা দূরীকরণে অগ্রণী ভূমিকা রাখছে। এরজন্য একাডেমীর প্রতিষ্ঠাতা আবু আসাদ সমসিদ আলী মাহবুবের ভূয়সী প্রসংশা করে বক্তরা একাডেমীর সার্বিক উন্নয়নে এখানকার বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।