× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পিএসসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় ২০১৫ সালের প্রাইমারী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ বটমুল চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাব্রতী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার এ সম্বর্ধনা সভার আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ,কে,এম নুর-ই-ইসলামের সভাপতিত্বে সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল।
স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মোছাঃ মালেকা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুর রহমান, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, বোদা মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক, বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান রুবেল, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম প্রমুখ।

আলোচান শেষে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলার সকল স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..