× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

নিউজ ডেস্ক

ঢাবি ২৪ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জনকে দিয়েছে এমফিল ডিগ্রি

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
DU

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২৪ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জনকে দিয়েছে এমফিল ডিগ্রি।  বুধবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএইচডি ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে মো. ফজলুর রহমান, নজরুল ইসলাম, ভারতী রানি হালদার, ইতিহাস বিভাগের অধীনে মোশারফ হোসেন, সৈয়দ মো. শাহান শাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মোহাম্মাদ আবুল কালাম আজাদ, মো. কামরুল হাসান, সংস্কৃত বিভাগের অধীনে প্রমথ মিস্ত্রী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে আনোয়ারা আক্তার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে ইভা সাদিয়া সা’দ, সংগীত বিভাগের অধীনে তাপসী রানি ঘোষ, লোক প্রশাসন বিভাগের অধীনে ফাতেমা খাতুন, নৃবিজ্ঞান বিভাগের অধীনে মুহাম্মদ আশরাফুল আলম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধীনে মো. আব্দুল খালেক, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে ফৌজিয়া ফারজানা, মো. আবু সাঈদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে ইভানা আখতার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে মো. আকনুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে কাজী নাঈমা বিনতে ফারুকী, মার্কেটিং বিভাগের অধীনে প্রদীপ দে, ফিন্যান্স বিভাগের অধীনে সামিনা হক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে শেখ মশিউর রহমান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে অপর্ণা রানী দে এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে নাহিদ আহমেদ খান।

এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- দর্শন বিভাগের অধীনে তাপসী রাবেয়া, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে তাজমুন নাহার বেগম, উর্দু বিভাগের অধীনে ফেরদৌসী রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে রোজিনা আক্তার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে মোছা. নাজমুন নাহার, সংগীত বিভাগের অধীনে দেবশ্রী দোলন, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে আতি-উন-নাহার, মোছা. রুমানা আকতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মসরুর এলাহী, মোছা. তাহমিনা আক্তার, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে নিগার দিল নাহার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে নাজমুন নাহার শান্তা, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে জয়শ্রী দাস, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে ফাহমিদা করিম এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে সাফায়েত বিন কামাল ও এহসান কবির। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে তৃণা সরকার।


এ ক্যটাগরির আরো খবর..