× Banner
সর্বশেষ
চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি

পিআইডব্লিউটিটির দ্বিতীয় সংযোজনীপত্রে সাক্ষর হাইকমিশনার রীভা গাঙ্গুলীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
পিআইডব্লিউটিটির সংযোজনীপত্রে সাক্ষর

পিআইডব্লিউটিটির দ্বিতীয় সংযোজনীপত্রে নৌপরিবিহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও হাইকমিশনার রীভা গাঙ্গুলীর সাক্ষর অনুষ্ঠিত। পিআইডব্লিউটিটি আওতায় আরও পাঁচটি করে নতুন ‘পোর্টস অব কল’, দুটি করে এক্সটেন্ডেড ‘পোর্টস অব কল’ এবং দুটি নৌ প্রটোকল রুট যুক্ত হয়েছে।

আজ বুধবার, ২০ মে নৌপরিবহন মন্ত্রনালয়ের সভাকক্ষে দ্বিতীয় সংযোজনী পত্রে স্বাক্ষর করেন নৌপরিবিহন মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নৌপরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ছয়টি করে ১২টি ‘পোর্টস অব কল’রয়েছে। সেগুলো হলো- বাংলাদেশের নারায়ণগঞ্জ, খুলনা, মোংলা, সিরাজগঞ্জ, আশুগঞ্জ ও পানগাঁও এবং ভারতের কলকাতা, হলদিয়া, করিমগঞ্জ, পান্ডু, শিলঘাট ও ধুবরী। এর সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশের রাজশাহী, সুলতানগঞ্জ, চিলমারী, দাউদকান্দি ও বাহাদুরাবাদ এবং ভারতের ধুলিয়ান,ময়া,কোলাঘাট, সোনামুরা, ও জগিগোপা।

দুটি করে ‘এক্সটেন্ডেড পোর্টস অব কল’ হলো বাংলাদেশের নারায়ণগঞ্জ পোর্ট অব কলের আওতায় ঘোড়াশাল এবং পানগাঁও পোর্ট অব কলের আওতায় মুক্তারপুর এবং ভারতের কলকাতা পোর্টঅব কলের আওতায় ত্রিবেনী (বেন্ডেল) ও করিমগঞ্জ পোর্ট অব কলের আওতায় বদরপুর।

২০১৮ সালের ২৪ থেকে ২৫ অক্টোবর নয়াদিল্লিতে এবং ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকায় উভয় দেশের নৌসচিব পর্যায়ের বৈঠক এবং পিআইডব্লিউটিটির স্ট্যান্ডিং কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে নতুন কয়েকটি ‘পোর্টস অব কল’, নতুন প্রটোকল রুট সংযোজন, হাইড্রোগ্রাফিক সার্ভে ও ড্রেজিংয়ের জন্য পিআইডব্লিউটিটির দ্বিতীয় সংযোজনীর প্রয়োজনীয়তা দেখা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..