× Banner
সর্বশেষ
পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী

পায়েল মুখার্জির সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন ফেরদৌস

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌস। ‘শ্যাওলা’ শিরোনামের একটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে।

গতকাল রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেরদৌস ও পায়েল মুখার্জি।

এ সময় ফেরদৌস বলেন, ‘নতুন পরিচালকদের আমি ফিরিয়ে দেই না। কারণ নবীনরা যদি নিজেদের প্রমাণ করতে চায় তখন তাদের পাশে থাকলে তারা আরো প্রেরণা পায়। তাছাড়া সিনেমার গল্পটা আমার সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে আমি মুগ্ধ।’

অনেকে পায়েল মুখার্জিকে পায়েল সরকার ভেবেছেন কিন্তু এ সিনেমার নায়িকা মিষ্টি মেয়ে পায়েল মুখার্জি বলেও জানান ফেরদৌস।

নতুন এ সিনেমা প্রসঙ্গে পায়েল বলেন, ‘কলতাকাতায় বেশ কিছু কাজ করেছি। তবে বাংলাদেশে এটাই প্রথম কাজ। তাও চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য বড় পাওয়া। আর আশা করছি কাজটি অনেক ভালো হবে।’

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ছাইব বাপ্পী ও এহসানুল হক চৌধুরী। এতে ফেরদৌস-পায়েল ছাড়াও আরো অভিনয় করবেন, ডা. এজাজ, শতাব্দী ওয়াদুদ, জয়শ্রী কর জয়া, মুনিরা মিঠু প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক খোরশেদ আলম খসরু, দুই লন্ডন প্রবাসী প্রযোজক মোহাম্মদ রাজ ও বাবুল আক্তার ববিসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..