× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পায়রা বন্দর পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/A-K-Abdul-Momen.jpeg

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পায়রা বন্দর পরিদর্শন করেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন-সহ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক এবং পরিচালকদের সঙ্গে নিয়ে পায়রা বন্দর ঘুরে দেখেন ড. মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বন্দর এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। সরকারের উন্নয়ন কার্যক্রমসহ দেশের সম্ভাবনাকে সারাবিশ্বে তুলে ধরার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রত্যক্ষ ধারণা অর্জনের জন্য পায়রা বন্দর পরিদর্শনের আয়োজন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বন্দরের কার্যক্ষমতা ও সার্ভিস সম্পর্কে বহির্বিশ্বে তুলে ধরতে সক্ষম হবেন বলে এসময় আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন। বিশ্বের উন্নত বন্দরের ন্যায় পায়রাবন্দরকে দ্রুত মালামাল উঠানো-নামানোসহ উন্নত সেবা প্রদানের মাধ্যম বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সাথে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।

বন্দরের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে এ বিষয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এসময় জানানো হয়, বর্তমানে ৪৫ কিলোমিটার চ্যানেলে বছরে প্রায় ২০০ জাহাজ চলাচল করছে। তবে নির্মাণকাজ শেষ হলে প্রতিদিন ৫০টি জাহাজ চলাচল করতে পারবে। একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপনসহ বন্দর ভবনের কিছু অংশের নির্মাণ কাজ শেষ হয়েছে।

পায়রা বন্দরটি পটুয়াখালী জেলার কলাপাড়া রামনাবাদ চ্যানেলে স্থাপিত হচ্ছে। এটি ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হসিনা উদ্বোধন করেন। এ বন্দর স্থাপনের মূল উদ্দেশ্য চট্টগ্রাম ও মংলা বন্দরের চাপ কমানো এবং এ এলাকার আর্থসামাজিক উন্নয়ন।


এ ক্যটাগরির আরো খবর..