পাষুন্ড স্বামীর নির্যাতনের কারণে মেয়ের বাবাকে নিজ গ্রাম ছাড়তে হলো

রাজিউর রহমান জেহাদ রাজু,,  বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের একই গ্রামের স্বামী ও বাবার বাড়ী। স্বামীর নির্যাতনের কারণে মেয়ের বাবাকে গ্রাম নিজ গ্রাম ছাড়তে হলো।

ঘটনার বিবরণে জানা যায় ১২/০৪/২০১৬ইং তারিখে তার ভানোর বাঙ্গাটুলি গ্রামের হবিবর রহমানের মেয়ে শিউলি আক্তারকে একই গ্রামের হোসেন আলীর পুত্র রাসেলের সহিত বিবাহ হয়। বিবাহ দাম্পত্য জীবন চলাকালীন শিউলি আক্তারকে তার স্বামী ও পরিবারের সকল লোকজন যৌতুকের কারণে প্রতিদিনে মার পিট ও ঝোগড়া বিবাদ কলহ করতে থাকে।

এরে মধ্যে ০৭/০৫/২০১৮ইং তারিখে দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকার সময় শিউলি আক্তারের স্বামী রাসেল ও তার পিতা হোসেন আলী সহ পরিবারের লোকজন শিউলি আক্তার কে বেদম মার পিট ও জখম করে। ঐ অবস্থায় শিউলি আক্তারের বাবা হবিবর রহমান ঘটনা স্থল থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

শিউলি আক্তারের সু-চিকিৎসা করা হয় মর্মে ১৪/০৫/২০১৮ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে ঠাকুরগাঁও/২০১৮ মামলা নং-১৮৭/১৮। মামলার কথা জানতে পেরে শিউলির স্বামী রাসেল আলী ও তার বাবা হোসেনকে সহ কয়েকজনকে আসামি করার কারণে শিউলি আক্তারের বাবাকে ও মাকে পরিবারের লোকজনকে ভয়ভিতি ও মেরে ফেলার হুমকি প্রদান করে বলে যে, মামলা প্রত্যাহার না করলে, শিউলির বাবাকে মেরে পুতে গোপন করে ফেলব ইত্যাদি কথা বলায় পরবর্তীতে শিউলি আক্তার ১৭/০৫/২০১৮ইং তারিখে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭সি ধারা মতে মামলা নং-১৫১/১৮। আসামি রাসেল আলী সহ সকলে মিলে আরো উত্তেজনা বিরাজ করেন শিউলির উপরে।

সে মর্মে প্রকাশ করেন যে, শিউলির বাবা-মা ভাইসহ সকলকে গ্রাম ছাড়া করব। যদি গ্রাম থেকে পালিয়ে অন্যতরে না যান তাহলে যে কোন সময় রাতে মেরে নিপাত করবো তোমার বাবাকে। ইহার কারণে ভয় ভিতি হয়ে নিরুপায়ে ২৩/০৫/২০১৮ইং তারিখে বাঙ্গাটুলি গ্রাম ছেড়ে হবিবর রহমান স্ব-পরিবার নিয়ে ভানোর তমিজ পাড়া গ্রামে চলে আসেন, নিজের জীবন রক্ষার কারণে। এই মর্মান্তিক ঘটনার জন্য আইনের আশ্রয় নেওয়া হয়েছে এবং সু-বিচারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। হবিবর রহমান তার মেয়ে শিউলিকে নিয়ে পরিবারের লোকজনসহ দুর্চিন্তায় রয়েছে। এই ব্যাপারটি নিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন হবিবর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।