× Banner
সর্বশেষ
তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী আগৈলঝাড়ায় তেল না পেয়ে পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের উপর যুবদল কর্মীর হামলা ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল পাস’ অ্যাপ পাইলটিং কার্যক্রম শুরু হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

পিআইডি

পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স, ২০২৫ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা ও ডাটা গভর্ন্যান্স বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে “Personal Data Protection Ordinance, 2025: Framework, Insights and Practical Implications” শীর্ষক একটি উচ্চপর্যায়ের সেমিনার আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব  বলেন, অত্যন্ত সীমিত সময়ের মধ্যে আমরা ডেটা সুরক্ষা ও সাইবার গভর্নেন্স সংক্রান্ত একটি সমন্বিত আইনি কাঠামো দাঁড় করিয়েছি। শুরুতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ডেটা গভর্নেন্সের প্রয়োজনীয়তা বোঝানো এবং একাধিক জরুরি প্রকল্পের ‘ফায়ার ফাইটিং’ করাই ছিল বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই কাঠামো তৈরি করা হয়েছে।

বিশেষ সহকারী বলেন, ডেটা সুরক্ষাকে আমরা দুই ভাগে দেখেছি—পার্সোনাল ডেটা ও জেনারেল ডেটা। এ লক্ষ্যেই প্রথমবারের মতো ন্যাশনাল ডেটা গভর্নেন্স অথরিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডেটা সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিনিময়ে জবাবদিহি নিশ্চিত করবে। একই সঙ্গে সাইবার সেফটি অর্ডিন্যান্স, পার্সোনাল ডেটা প্রটেকশন আইন, টেলিযোগাযোগ আইন ও ডাক সেবা অধ্যাদেশ—এই পাঁচটি আইনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সুরক্ষা ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে।

সারভেলেন্স ব্যবস্থাকে প্রথমবারের মতো স্পষ্টভাবে আইনগত গার্ডরেলে আনা হয়েছে। জরুরি ও অজরুরি সারভেলেন্স আলাদা করা হয়েছে, আদালতের অনুমতি ও কোয়াসি-জুডিশিয়াল নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে এবং সীমিত সংখ্যক সংস্থাকে নির্দিষ্ট শর্তে এই ক্ষমতা দেওয়া হয়েছে—যাতে নাগরিকের অধিকার ও রাষ্ট্রের নিরাপত্তা দুটোই সুরক্ষিত থাকে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট—নাগরিকের গোপনীয়তা রক্ষা, ডিজিটাল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সঙ্গে উদ্ভাবন ও বিনিয়োগের পরিবেশ বজায় রাখা। এই কাঠামো টেকসই রাখতে নাগরিক সমাজ, গণমাধ্যম ও একাডেমিয়ার সক্রিয় ভূমিকা আমরা প্রত্যাশা করি।

সেমিনারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে এবং এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের সহায়তায় আয়োজন করা হয়। এতে নীতিনির্ধারক, আইসিটি বিশেষজ্ঞ, একাডেমিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব মুর্তুজা জুলকার নাঈন নোমান “পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স (PDPO), ২০২৫”-এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের অধ্যাপক-সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..