× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদকালে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ৩ পার্বত্য জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। জনগণ শান্তি চুক্তি পূর্ববর্তী সেই রক্তাক্ত সংঘাতময় দিনগুলিতে ফিরে যেতে চায় না। তাই পার্বত্য জনজীবনে, জাতি-ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকল মানুষের কাছে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির গুরুত্ব অনেক বেশি। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিবাদমান দুই দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান হয় এবং পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের দ্বার উন্মোচিত হয়। সে প্রক্রিয়া এখনো চলমান।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরের ন্যায় গুরুত্ব সহকারে পালন করতে যাচ্ছে, দীর্ঘ দুই দশকের অধিক সময় ধরে চলা পাহাড়ের সশস্ত্র সংঘাত অবসানের লক্ষে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হওয়া ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৪ বর্ষপূর্তি। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে সরকার কর্তৃক জারিকৃত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে পালনের লক্ষে নিম্মলিখিত কর্মসূচি গ্রহন করা হয়েছে:

০১ডিসেম্বর ২১ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরে রোড শো। সন্ধ্যায় জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির উপর নির্মিত প্রামান্য চিত্র প্রর্দশনী।

০২ডিসেম্বর ২১ সকাল ১০টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটউটে “পার্বত্য চট্টগ্রাম চুক্তি একটি ঐতিহাসিক অর্জন” হিসেবে উপলব্ধি করত: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ডিসপ্লে প্রদর্শন এবং চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা। সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পৌর এলাকায় মাস্ক বিতরণ ও কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন। সকাল ১০টা ৫০মিনিটে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটউটে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১টায় প্রীতি ভোজ, (খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে) অডিটোরিয়াম, খাগড়াছড়ি সেনা রিজিয়ন। সন্ধ্যায় খাসরাং হিল রিসোর্ট আলুটিলায় ফানুস ওড়ানো ও আতশবাজি প্রক্ষেপণ।

এছাড়া শহর জুড়ে মাইকিংসহ বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪বছর পূর্তি নির্বিঘ্নে সম্পাদনের জন্য সর্ব্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মাননীয় চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪বছর পূর্তি উদযাপন জেলা ও জোন পর্যায়ে উদযাপন করা হচ্ছে।এ ব্যাপারে জোন আওতাধীন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা, ভলিবল প্রীতিম্যাচসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অতীতের মতো এখনও নিরলসভাবে কাজ করে চলেছেন।

পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছরে বাস্তবায়ন মাত্র এক তৃতীয়াংশ 

পার্বত্য শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি হতে চলেছে। এই চুক্তির ৭২ ধারার ৪৮ চুক্তি ইতিমধ্যেই বাস্তবায়িত করা হয়েছে, ১৫ টি ধারা আংশিকভাবে বাস্তবায়িত হলেও ৯ টি ধারার কাজ এখনও চলছে। তবে পার্বত্য জীবনযাত্রার বিভিন্ন পরিবর্তন হলেও, এখানে শান্তি বাহিনীর আদলে ৪ টি সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। এরা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলেও জানা গিয়েছে। ৩০ নভেম্বর জেএসএসের এক সদস্যকে তারা হত্যা করে।

এই ৭২ টি ধারার মধ্যে সরকারের ৭১ টি ধারা সরকারের বাস্তবায়ন করার কথা থাকলেও ১ টি ধারা পাহাড়িরা বাস্তবায়ন করবেন। আর তা হল অস্ত্র সমর্পণ করা। অন্যদিকে, তারা পাহাড়কে আলাদা করার জন্য জুম্মাল্যান্ডের প্রতিষ্ঠার কথাও তারা প্রকাশ্যে বলছেন। পাহাড়িদের অভিযোগ, শান্তি চুক্তি দীর্ঘ ২৪ বছর পার করলেও, ওই চুক্তির দুই তৃতীয়াংশও বাস্তবায়ন হয়নি।

তবে এই দাবি একপ্রকার অস্বীকার করেই সরকার জানিয়েছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিন জেলা দেশের এক দশমাংশ অঞ্চল নিয়ে গঠিত। এই তিন জেলার মোট আয়তনের থেকে জনসংখ্যা অনেকটাই কম। তবে ইতিমধ্যেই এই পার্বত্য অঞ্চলের শিক্ষাক্ষেত্র, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর সশস্ত্র শান্তিবাহিনীর সংগ্রামে রক্তাক্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সাধারণ মানুষ শান্তিবাহিনীর সংগ্রামে নিহত হয়। পরবর্তীকালে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গ্রেনেড ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছিল।

পার্বত্য অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তি স্থাপন করেন। এই চুক্তি সরকারের তরফে চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জেএসএসের তরফ থেকে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা স্বাক্ষর করেন। এছাড়াও এই চুক্তিতে বলা হয়, পাহাড়িরা অস্ত্র সমর্পণ করবে, সন্ত্রাস বন্ধ করবে। অন্যদিকে পাহাড়িদের ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রথমে অস্ত্র সমর্পণ করলেও তারা পরবর্তীতে আইন শৃঙ্খল অবজ্ঞা সহ বিভিন্ন কার্যকলাপ শুরু করে।


এ ক্যটাগরির আরো খবর..