× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

মোহাম্মদ খায়রুল বশার

পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর সম্ভাবনাময় বাংলাদেশের তিন পার্বত্য জেলা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর

আগামীকাল ০২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫ বছর। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তথা ৩টি পার্বত্য জেলা বাংলাদেশের এক দশমাংশ আয়তন নিয়ে গঠিত। বিভিন্ন ১১টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সম্প্রদায়ের বসবাসের কারণে এ অঞ্চলকে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বিশেষ বৈশিষ্টমন্ডিত করেছে।১৯৬০ সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামের ৫৪ হাজার একর আবাদী জমি জলমগ্ন করা হলে সেখানে চাকমা সার্কেলের প্রায় ১ লক্ষ লোক উদ্বাস্তু হয়। তাদের অনেকেই পার্বত্য চট্টগ্রাম হতে ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নেয়।কাপ্তাই বাঁধ নির্মাণে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় পুনর্বাসন না করায় সেখানে পাহাড়ীতের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। দেশ স্বাধীনের পর সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অবহেলা এবং রাজনৈতিক মতভেদের কারণে পার্বত্য অঞ্চলে অনেক দুঃখজনক ঘটনা ঘটে।

১৯৭৫ সালের ১৫ আগষ্টজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেপার্বত্য সমস্যাকে অর্থনৈতিক সমস্যা হিসাবে চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। তিনি পার্বত্য অঞ্চলে দুইটি কাজ করেন, যা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার মূল কারণ হিসেবে কাজ করেছে। প্রথমত, তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জন্য পার্বত্য চট্টগ্রামের দ্বার উন্মোচন করেনএবং দ্বিতীয়কাজটি ছিল বাংলাদেশের মূল ভূখন্ডের বিভিন্ন জেলা হতে আগ্রহী বাঙালীদের নিয়ে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করা। জেনারেল জিয়াউর রহমানের এই সিদ্ধান্ত পাহাড়ে বসবাসকারীরা কিছুতেই মেনে নিতে পারেনি। ফলে পুনর্বাসিত বাঙালীদের সাথে পাহাড়ীদের বিরোধের সৃষ্টি হয়। পুনর্বাসিত বাঙালীদের বিপক্ষে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রাখতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তার সশস্ত্র শাখা শান্তি বাহিনীকে সক্রিয় করে তোলে। পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর তৎপরতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। সংগত কারনেই পাল্টা ব্যবস্থা হিসাবে পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইমারজেন্সী অর্থাৎ শান্তি বাহিনীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। উভয় পক্ষের এ মুখোমুখি অবস্থানে শান্তি ফিরেনি বরং আরো অশান্ত করে তুলেছে পাহাড়ের পরিবেশ। পার্বত্য সমস্যার সমাধানের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে ০৬ দফা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে ১৩ দফা বৈঠক অনুষ্ঠিত হলেও পার্বত্য চট্টগ্রামে কাংখিত শান্তি আসেনি।

১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম অঙ্গীকার ছিল আওয়ামী লীগ সরকার গঠন করলে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সমস্যাটিকে রাজনৈতিকভাবে সমাধান করবে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপআবুল হাসানাত আবদুল্লাহ্’র নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি জাতীয় কমিটি গঠন করেন। কমিটির সদস্য ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়ছার, কল্প রঞ্জন চাকমা এমপি, দীপংকর তালুকদার এমপি, বীর বাহাদুর এমপি, বিএনপি’র সংসদ সদস্যের মধ্যে ছিলেন সৈয়দ ওয়াহিদুল আলম, জয়নুল আবদীন ফারুক, জাতীয় পার্টির এডভোকেট ফজলে রাব্বী মিয়া এবং জামায়াত ইসলামীর মোঃ শাহজাহান চৌধুরী। জাতীয় কমিটির সদস্যবৃন্দ পার্বত্য অঞ্চলের মূল সমস্যাগুলো চিহ্নিত করে তার স্থায়ী সমাধানের জন্য জনসংহতি সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করে। জাতীয় কমিটির সদস্যবৃন্দ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, সুধাসিদ্ধু খীসা, রূপায়ন দেওয়ান, গৌতম চাকমা ও রক্তোৎপল ত্রিপুরার সাথেখাগড়াছড়ি সার্কিট হাউস, রাঙ্গামাটি সার্কিট হাউস এবং ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেশ কয়েকটি বৈঠক করেন। বিএনপি ও জামায়াত ইসলামীর তিন সদস্য কোন সভায়ই যোগ দেননি। জাতীয় কমিটি এবং জনসংহতি সমিতির মধ্যে ৭ বার বৈঠক অনুষ্ঠিত হয়। ২৬ নভেম্বর ১৯৯৭ তারিখে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে উভয়পক্ষ পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের বিষয়ে একমত পোষণ করে।

২ ডিসেম্বর ১৯৯৭ মঙ্গলবার সকাল ১০-২৪ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও জাতীয় কমিটির প্রধান হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসানাত আবদুল্লাহ্ এবং পার্বত্য চট্টগ্রাম জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুু লারমা) ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রতি পুর্ণআস্থা ও অবিচল আনুগত্য রেখে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করাসহ বাংলাদেশের সকল নাগরিকের স্ব স্ব অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। তৃতীয় কোন পক্ষের মধ্যস্থতা বা হস্তক্ষেপ ছাড়াই এই জটিল ও দুঃসাধ্য কর্ম সম্পাদন সম্ভব হয়েছে, যার নেপথ্যে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই চুক্তি নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারের একটি সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ।

এ দীর্ঘ সংঘাতময় পরিস্থিতির পরিপূর্ণ সমাধানের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার যে যুগান্তকারী ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন, বিশ্বব্যাপীতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। উন্নত ও উন্নয়নশীল দেশসমূহ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭কে জাতীয় অখন্ডতা, শান্তি ও সমৃদ্ধির পথে যথাযথ পদক্ষেপ হিসেবে প্রশংসা করে এবং বিশ্ব-শান্তির পথে এক বিরাট অর্জন বলে স্বাগত জানায়। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতিসত্তাগুলো অস্তিত্ব রক্ষা ও বিকাশের ক্ষেত্রে যে ইতিবাচক ও সুদুরপ্রসারী সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৮ সালে ইউনেস্কো কর্তৃক ঐড়ঁঢ়বঃ-ঋবষরী ইড়রমহু চবধপব অধিৎফশান্তি পুরস্কার।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চুক্তি মোতাবেক ১৫ জুলাই ১৯৯৮ তারিখ ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করে। কোনো দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের নজির পৃথিবীতেখুব বেশি নেই। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স গঠন করা হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স চুক্তির ধারা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের পর হতে প্রতিমন্ত্রী পদমর্যাদায় জনসংহতি সমিতির সভাপতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ভারত প্রত্যাগত প্রায় ৬০ হাজার শরনার্থীকে গৃহনির্মাণ, গাবাদি পশু বিতরণ, রেশন প্রদানসহ ২০ দফা প্যাকেজের আওতায় সুবিধা প্রদান করা হয়। শান্তি বাহিনীর ১৯৬৪ জন সদস্য অস্ত্র জমাদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সরকার তাদের যোগ্যতা অনুযায়ী পুলিশসহ বিভিন্ন সংস্থায় চাকুরীর সুযোগ সৃষ্টি করে। শান্তিচুক্তি স্বাক্ষরের পরে শেখ হাসিনা সরকার তিন বছর আট মাস ক্ষমতায় থাকাকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন; তিন পার্বত্য জেলা পরিষদ আইন; ভূমি কমিশন আইন প্রণয়ন করে। পার্বত্য জেলাসমূহের ভূমি বিরোধ নিস্পত্তির লক্ষ্যে বিচারপতি আনোয়ারুল হক চৌধুরীকে ভূমি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর চুক্তি অনুযায়ী বিভিন্ন বিভাগ ০৩ জেলা পরিষদের নিকট হস্তান্তর করেছে। তিন পার্বত্য জেলা পরিষদ সেখানকার উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু। পার্বত্য শান্তিচুক্তির ফলেই পাহাড় আজ নিরাপদ। পাহাড়ী-বাঙালির যৌথ অবস্থান আজকের পার্বত্য অঞ্চলকে করে তুলেছে সকলের কাছে আকর্ষণীয়। প্রতি বছর লক্ষ লক্ষ সৌন্দর্য ও ভ্রমনপিপাসু প্রকৃতিপ্রেমিরা অবাধে যাতায়াত করছেন পার্বত্য জেলাগুলোতে। পার্বত্য জেলাসমূহের নৈসর্গিক সৌন্দর্য সমুন্নত রাখা ও পর্যটন শিল্পের প্রসারেও নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে আজ পার্বত্য জেলাসমূহ কোন পিছিয়ে পড়া জনপদ নয়। আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তির আলোকে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, অবকাঠামো, মোবাইল নেটওয়ার্কসহ সকল খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাঙ্গামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ভূমি বিষয়ক বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কার্যক্রমকে আরো গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন-২০১৪ প্রণয়ন করা হয়। পার্বত্য অঞ্চলের যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেসব এলাকায় ২,৯৪/-(দুইশত চুরানব্বই) কোটি টাকা ব্যয়েসোলার হোম সিস্টেম এবং সোলার কমিউনিটি সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম অধিবাসীদের ঢাকায় থাকার সুবিধার জন্য রাজধানীর বেইলী রোডে অত্যাধুনিক ‘শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ নির্মাণ করা হয়েছে। ২৪৫ কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় নিরাপত্তা বাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন বা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নসমূহ পার্বত্য এলাকায় সড়ক অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করেছে। ইতোমধ্যে প্রায় ১৫০০ কিলোমিটার পাকা সড়ক নির্মিত হয়েছে; আরও কয়েকশত কিলোমিটার সড়ক নির্মাণাধীন রয়েছে। দেশি-বিদেশী অসংখ্য এনজিও পুরো পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত ০৫ বছরে পার্বত্য চ্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রায় ৪৪,০৪০ (চুয়াল্লিশ হাজার চল্লিশ) কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ প্রদান করা হয়েছে। চলতি ২০২২-২০২৩ অর্থ বছরে ৯৩৩ (নয়শত তেত্রিশ) কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি ৪টি (চার) খন্ডে বিভক্ত। ‘ক’ খন্ডে ৪ (চার) টি, ‘খ’ খন্ডে ৩৫ (পয়ত্রিশ) টি, ‘গ’ খন্ডে ১৪ (চৌদ্দ) টি এবং ‘ঘ’ খন্ডে ১৯ (উনিশ) টি সর্বমোট ৭২টি ধারা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্যমতে ৭২টি ধারার ৪৮টি ধারা সম্পুর্ণ বাস্তবায়িত হয়েছে। ১৫টি ধারা আংশিক বাস্তবায়িত হয়েছে এবং ৯টি ধারার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। অবশিষ্ট ধারাগুলো বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্থাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের সংঘাতের সমাপ্তি এনেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং তার আওতাধীন সকল সংস্থাসমূহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বান্ধব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।এসব গণমূখী কার্যক্রম বাস্তবায়িত হলে পার্বত্য জেলাসমূহে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকসহ সকল অধিবাসীদের জন্য নিরাপদ, টেকসই, মানসম্মত ও কাংঙ্খিত জীবন মানোন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব হবে বলে পার্বত্যবাসী মনে করে।

রাবার বাগান, বিভিন্ন ফলের চাষ, চা বাগান, শিল্প কারখানা, খনিজসম্পদ আহরোন এবং ভ্রমন পিপাপুদের জন্য পর্যটন কেন্দ্র হতে পারে তিন পার্বত্য জেলা সম্ভাবনাময় বাংলাদশ।


এ ক্যটাগরির আরো খবর..