× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পার্বত্য শন্তিচুক্তির ১৮ বছর! পাহাড়ে শান্তির সুবাতাস

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদক: ২ ডিসেম্বর ১৯৯৭ মঙ্গলবার সকাল ১০-২৪ মিনিট প্রধানমন্ত্রীর কার্যালয় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্ এবং জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুু লারমা) ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর করেন।

১৯৬০ সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামের ৫৪ হাজার একর আবাদী জমি জলমগ্ন করে এবং এতে চাকমা সার্কেলের প্রায় ১ লাখ লোক ছিন্নমূল হয়। ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় পুনর্বাসন করা হয়নি। ক্ষতিপূরন যা দেয়া হয়েছিল তা ক্ষতির তুলনায় ছিল কম। এটাই অসন্তোষের একটি অন্যতম প্রধান কারণ। তাছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এ অঞ্চলের পাহাড়ী জনগোষ্ঠী সক্রিয়ভাবে অংশ নেয়নি। চাকমা উপজাতীয় যুবকদের অনেকে রাজাকার ও সিএফএ হয়েছিল। স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের এক-দশমাংশ, একটি অনগ্রসর জনপদ ছিল। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অবহেলা এবং রাজনৈতিক মতভেদের কারনে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদি আন্দোলনের প্রেক্ষপট সৃষ্টি হয়।

বাংলাদেশের অভ্যূদয়ের অব্যাহতির পরেই ১৯৭২ সালের প্রয়াত মানবেন্দ্র লারমা ও পার্বত্য চট্টগ্রামের কিছু নেতা প্রাদেশিক স্বায়ত্বশাসনের দাবী উত্থাপন করেন। তদানিন্তন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক সেই দাবি প্রত্যাখ্যাত হলে তাঁরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি হিসেবে শান্তি বাহিনী নামে একটি ক্যাডার সৃষ্টি করে। ১৯৭২ সালের মে মাসে মানবেন্দ্র নায়রন লারমার নেতৃত্বে গোপনে গঠিত হয় রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি। কেন্দ্রীয় ক’জন নেতা ছাড়া কমিউনিস্ট পার্টির কথা আর কেউ তেমন জানত না। পার্টির বাইরের আরও কিছু সংখ্যক সদস্য নিয়ে গঠন করা হয় প্রকাশ্য দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ১৯৭৩ সালের জানুয়ারী মাসে গঠন করা হয় গোপন ও প্রকাশ্য দলের সশস্ত্র শাখা শান্তিবাহিনী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপজাতীয়দের এ সমস্যা সমাধানের জন্য আলোচনার উদ্যোগ নেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হবার পর সে উদ্যোগ ভেস্তে যায়। জিয়াউর রহমান ক্ষমতায় এসে পার্বত্য সমস্যাকে অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে তার সমাধানের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে বাঙ্গালী উদ্বাস্তুদের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পুর্নবাসনের মাধ্যমে এ অঞ্চলের জনসংখ্যার সামঞ্জস্য এনে শান্তিবাহিনীকে অস্ত্রের মাধ্যমে দমন করার চেষ্টা চালান। এরশাদ সরকারের আমলে পার্বত্য সমস্যাটি প্রথম রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত হয়। ৮০’র দশকের মাঝামাঝি সময় থেকে শান্তিবাহিনী ও সরকারের সাথে আলোচনা শুরু হয়। ১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ সৃষ্টির মাধ্যমে পার্বত্য সমস্যা সমাধানের সাময়িক চেষ্টা করেন। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর ১৯৯৩ সালের ৫ নভেম্বর শুরু হয় শান্তিবাহিনীর সাথে পার্বত্য শান্তি সংলাপ। কিন্তু এ সময়ের আলোচনায় সমস্যা সমাধানে কোন অগ্রগতি হয়নি। দু’ যুগেরও অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এক সহিংস অবস্থা বিরাজ করছিল। পাহাড়ী বাঙ্গালী নিরাপত্তা রক্ষী নির্বিশেষে বহুজনের প্রাণহানি ঘটেছে, বিনস্ট হয়েছে অনেক মূল্যবান সম্পদ। বিঘিœত হয়েছে উন্নয়ন প্রক্রিয়া। দেশের এক দশমাংশ ভৌগলিক এলাকা হয়ে পড়েছিল অভ্যন্তরীনভাবে প্রায় বিচ্ছিন্ন।

আলাপ আলোচনাই সকল সমস্যা সমাধানের পথ। সশস্ত্র বিদ্রোহ বা অস্ত্রের ভাষায় কোন সমস্যারই সমাধান হয়না। ৭ম শান্তি সংলাপে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে সরকারের শান্তিচুক্তি সম্পাদিত হয়েছে। ইতোমধ্যে তিন পার্বত্য জেলা যথাক্রমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে শান্তিচুক্তির বিপক্ষে একটি মহল উঠেপড়ে লেগেছিল। বিশেষত খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত বাঙ্গালীদের মধ্যে বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। তাদের বোঝানো হয়েছিল পার্বত্য চট্টগ্রামের প্রস্তাবিত শান্তিচুক্তিকরে শান্তিবাহিনীর মাধ্যমে বাস্তবে ভারতের কাছে এ অঞ্চল তুলে দেয়া হবে। প্রচারণা চালানো হয়েছিল যে, পার্বত্য এলাকায় বসবাসরত বাঙ্গালীদের স্বার্থ শান্তিচুক্তিতে যথাযথভাবে রক্ষিত হবে না।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর পার্বত্য সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যমতের সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংদের চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্কে প্রধান করে ১০ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করেন। এ কমিটি ১৯৯৬ সালের ২১ ডিসেম্বর খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রথম বৈঠকে মিলিত হন। জাতীয় কমিটি জনসংহতি সমিতির সাথে ৬দফা বৈঠকে মিলিত হয়। প্রথম বৈঠক খাগড়াছড়ি সার্কিট হাউসে এবং পরবর্তী ৫টি বৈঠক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। ২৬-১১-১৯৯৭ তারিখের শেষ বৈঠকে সেদিন উভয়পক্ষ হতে ঘোষণা দেয়া হয় যে, তারা পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন এবং পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি ও  বাস্তবতার নিরিখে আলোচনা করে একটি গ্রহণযোগ্য শান্তিচুক্তি করতে উভয় পক্ষ সম্মত হয়। গত ২ ডিসেম্বর ১৯৯৭ আলোচনার মাধ্যমে এ অঞ্চলের শান্তিচুক্তি সম্পাদিত হয়।

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের পার্বত্য চট্টগ্রামের সমস্যাটিকে সমাধান করে তার কথা রেখেছেন। ক্ষমতায় আসার ১৫ মাসের মধ্যে বিগত ২৫ বছরের সমস্যাটি তাঁর আন্তরিক প্রচেষ্টায় শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এজন্য দেশের ১৬ কোটি মানুষ, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের ২৫ লক্ষ উপজাতি অউপজাতি তার কাছে চির কৃতজ্ঞ। বিগত সংঘাতপূর্ণ বছরগুলোতে যে ২০ হাজার উপজাতি নিহত বা অসংখ্য অউপজাতি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন, তাদের সবার প্রতি সম্মান রেখে, নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করি, আমরা সবাই যেন নতুন ভবিষ্যতের দিকে এগোতে পারি।

পার্বত্য শান্তিচুক্তি নিঃসন্দেহে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক। সংঘাত, সংঘর্ষ, বিদ্বেষ বিভেদ, হানাহানি রক্তক্ষয় পেছনে ফেলে পার্বত্য অঞ্চল জুড়ে পাহাড়ী বাঙালীদের মধ্যে স্থায়ী শান্তি, সৌহাদ্য ও সম্প্রীতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষার সুযোগ বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ব্যবহার, বিপুল পরিমান বৈদেশিক বিনিয়োগ আকর্ষন, পর্যটন কেন্দ্র নির্মানসহ অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনায় এ অঞ্চল আজ ভরপুর।

তৃতীয় কোন পক্ষের মধ্যস্থতা বা হস্তক্ষেপ ছাড়াই এই জটিল ও দুঃসাধ্য কর্ম সম্পাদন সম্ভব হয়েছে। যে কারণে দেশ বিদেশে পার্বত্য শান্তিচুক্তি এত বিপুলভাবে প্রশংসিত। এই চুক্তি নিঃসন্দেহে আওয়ামী লীগ সরকারের একটি সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ, যার রূপকার বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আবুল হাসানাত আবদুল্ল¬াহ্।

বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ জাতসিত্তাগুলো অস্তিত্ব রক্ষা ও বিকাশের ক্ষেত্রে যে ইতিবাচক ও সুদুরপ্রসারী সম্ভাবনার সৃষ্টি হয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৮ সালে ইউনেস্কো শান্তি পুরস্কার লাভ।


এ ক্যটাগরির আরো খবর..