× Banner
সর্বশেষ
বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
ডিআইজি সালমা বেগমে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান-এর সাথে আজ দুপুরে তাঁর রাঙ্গামাটির বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিআইজি (এপিবিএন) সালমা বেগম, পিপিএম, এনডিসি।

সাক্ষাৎকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকার শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। তিনি গুরুত্বারোপ করে বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী দীপেন দেওয়ান আরও উল্লেখ করেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে ডিআইজি (এপিবিএন) সালমা বেগম বর্তমান সরকারের সময়ে পার্বত্য জেলাসমূহের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান) তিন জেলায় এপিবিএন এর নতুন ইউনিট এর কার্যক্রম বিষয়ে মাননীয় মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।  ডিআইজি সালমা পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এপিবিএন-এর কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..