পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর অবকাঠামো উন্নয়নের ফলে পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী আজ বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় এলজিইডির তত্ত্বাবধানে ৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আলীকদম রোয়াম্ভু সড়কে ৮১ মিটার পিসি গার্ডার ব্রিজ ও পানবাজার চৈক্ষং ত্রিপুরা পাড়া সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন করেন। এছাড়াও তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে আলীকদম উপজেলায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুল  আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ  ইকবাল, এলজিআরডি প্রকৌশলী ইয়াছিন আরাফাত-সহ ঊর্ধ্বতন সরকারি  কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।