× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

লামা

বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান উন্নয়ন হয়েছে  -পার্বত্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
পার্বত্য এলাকায় দৃশ্যমান

পার্বত্য এলাকার উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, আর এই সরকারের আমলে পার্বত্য এলাকার উন্নয়নে ব্রীজ, কালভার্ট ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন সাধিত হয়েছে। অতীতের সরকারগুলো পার্বত্য চট্টগ্রামকে নিয়ে অপরাজনীতি করেছে, বর্তমান সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হয়েছে। বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৩ কোটি টাকা ব্যয়ে লামা উপজেলার মাতামুহুরী নদীর উপর রুপসীপাড়া-শিলেরতোয়া সড়কে ১৮৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন। গজালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।

এছাড়াও গজালিয়া ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের মাঝে ৬২৫টি সোলার হোম সিস্টেম, ২০ বান ঢেউটিন, ৭০ জনকে কৃষি প্রণোদনা এবং ২০টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্রীড়াসামগ্রী প্রদান করেন পার্বত্যমন্ত্রী।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..