× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

পিআইডি

পার্বত্যবাসীদের আরো ১৫০টি স্কুলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে -পার্বত্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
মানসম্মত শিক্ষা ব্যবস্থা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় পার্বত্য অঞ্চলের তিন জেলায় ইতোমধ্যে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই দুর্গম এলাকার আরো ১৫০টি স্কুলে এই মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যাালয়ে জেলার কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

নিজেকে একজন পার্বত্যবাসী উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার সারাদিনের ভাবনা পার্বত্যবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করা। আমরা এমন এক দেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে ধর্মনিরপেক্ষতা, সামাজিক সংহতি এবং জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। তিনি আরো বলেন, পার্বত্যবাসীর অধিকার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আমরা কেবল সমতা নয় বরং প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও ন্যায্যতার ওপর জোর দিচ্ছি।

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংঘাতের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে আছি। এই দেশ আমাদের সবার এবং কেউ এককভাবে দেশের ক্ষতি করতে পারবে না। একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..