× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পি আই ডি

পার্বত্যবাসীদের আধুনিক সুবিধার জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছে সরকার -পার্বত্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
বিপুল অর্থ বরাদ্দ
পার্বত্যবাসীদের আধুনিক সুবিধার জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন সরকার

বান্দরবান পৌর এলাকায় ৭ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক পৌর এলাকার নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য  পার্বত্যবাসীদের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। বলেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

আজ বান্দরবান পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বিভিন্ন ওয়ার্ডে ৭ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

পার্বত্যমন্ত্রী আরও বলেন, বান্দরবানে জলাবদ্ধতা আর বন্যার পানিতে নিমজ্জিত হউক সেটা আর চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বান্দরবানের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতার কারণে বন্যার সৃষ্টি যাতে না হয় সেজন্য আরসিসি ড্রেইন, পানির প্রবাহ ঠিক রেখে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সহকারী পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, বান্দরবান পৌর মেয়র সামসুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আর.সি.সি রাস্তা, আর.সি.সি ড্রেইন, নদীর ঘাটে নামার সিঁড়ি, নদীর পাড়ের আর.সি.সি রাস্তা, ড্রেইন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে উপাসিকাদের চেরাংঘর নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..