× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান হাশেমপুত্র রুবেলকে দুদকের জিজ্ঞাসাবাদ

admin
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে আশফাক আজিজ রুবেলকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এর পর তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়।আশফাক আজিজ রুবেল সিটি ব্যাংক লিমিটেডের পরিচালক।

দুদকে হাজির হওয়ারপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন প্লট বরাদ্দে দুর্নীতির মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলমসহ অন্য কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য  বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিল থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সিলভিয়া ফেরদাউস। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ মার্চ রুবেলকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশে তাঁকে ১৫ মার্চ দুদকে হাজির হতেবলা হয়। আজ দুদকে হাজির হন তিনি।

দুদকের পিআরও আরো জানান, একই মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন এম এ হাশেমের আরেক ছেলে শওকত আজিজ রাসেল। বর্তমানে তিনি জামিনে আছেন।


এ ক্যটাগরির আরো খবর..