× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিআইডি

পাবনার ৪র্থ ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
পাবনা মেরিন ক্যাডেটদের পাসিং আউট প্যারেড

বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার ৪র্থ ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেড-২০২৫ গতকাল পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে অবস্থিত একাডেমির মাঠে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যারেডের সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনার কমান্ড্যান্ট ক্যাপ্টেন মো. তৌফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় সচিব বলেন, একজন মেরিন অফিসার প্রায় ৫০ জন অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেন। তাই মেরিটাইম পেশাকে আরো জনপ্রিয় করা এবং প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়নে সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন পেশাজীবীদের চাহিদা বাড়ছে। দেশের পাঁচটি মেরিন একাডেমি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের মেরিনাররা বিশ্বের বিভিন্ন দেশের জাহাজে কাজ করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরাসরি অবদান রাখছে।

ক্যাডেটদের অংশগ্রহণে কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এ বছর নটিক্যাল বিভাগে ৩৩ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩২ জনসহ মোট ৬৫ জন ক্যাডেট প্রি-সি কোর্স সম্পন্ন করেছেন। সব বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করায় নটিক্যাল বিভাগের সিনিয়র ক্যাডেট ক্যাপ্টেন সুদীপ্ত চক্রবর্তী কমান্ড্যান্ট স্বর্ণপদক পান। নটিক্যাল বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন মো. ইউসুফ হোসেন রাফিদ এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাডেট ক্যাপ্টেন জিসান আবেদীন কমান্ড্যান্ট রৌপ্য পদক অর্জন করেন।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ও নৌপরিবহন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, সামরিক-বেসামরিক কর্মকর্তা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..