× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

পাবনাঃ
পাবনার বেড়া উপজেলায় এক স্কুলছাত্রীকে জোড় করে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ঐ ছাত্রী বাদী হয়ে সোমবার (২১ আগস্ট) রাতে কাওসার অাহমেদ (১৮) নামের এক যুবকসহ অজ্ঞাত অারো ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা করেছে।

ছাত্রী বেড়া পৌর এলাকার সানিলা মহল্লার বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে।

জানা যায়, সোমবার (২১ আগস্ট) ক্লাসে অসুস্থ হয়ে পড়া এক বান্ধবীকে বাড়ি পৌঁছে দিয়ে স্কুলে ফেরার পথে দুপুর দেড়টার দিকে তাকে জোড় করে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

এদিকে, মঙ্গলবার ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় তার সঙ্গে কয়েকজন স্বজন ছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তা বেড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, ‘আসামি ও তার সহযোগীদের ধরার জন্য আমরা অভিযান শুরু করেছি। খুব শীঘ্রই অামরা তাদের গ্রেফতার করতে সক্ষম হবো। তবে ডাক্তারি পরিক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।’


এ ক্যটাগরির আরো খবর..