× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ঢাকা শহরে পানির দাম বাড়িয়েছে ওয়াসা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ ঢাকা আবাসিক ও বাণিজ্যিক উভয় ব্যবহারকারীদের জন্য পানির দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়াসা।

প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যমান ১১ দশমিক ৫৭ টাকা থেকে বাড়িয়ে ১৪ দশমিক ৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ২৪ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। প্রতি ইউনিট পানির দাম বর্তমানের ৩৭ দশমিক ০৪ টাকা থেকে হয়েছে ৪০ টাকা।

নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওয়াসা গত আট মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বাড়াল। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫.৩ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮.৪ শতাংশ বৃদ্ধি করে। সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবদুল জলিল এ ঘোষণা দিয়ে জানান, নতুন এ দাম ১ মার্চ থেকে কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..