× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পানির চেয়ে ধানের দাম কম

admin
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে পানির চেয়ে ধানের দাম কম। উপজেলার সর্বত্রই পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। নানা প্রতিকুলতার ভিতর দিয়ে কৃষককে চোখের জল ফেলতে হচ্ছে।

প্রতি বস্তা ধান ৬৫০ থেকে ৭০০ টাকা দরে বিক্রী করতে হচ্ছে । যার উৎপাদিত খরচ ১০০০ টাকার বেশি। তাছাড়া অনেকে বর্গা নিয়ে ধান চাষ করেছে তাদের বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। এদের উৎপাদন খরচ আরো বেশী হয়েছে। বৃষ্টির কারণে পাকা আধা পাকা ধান পানির নীচে তলিয়ে গেছে। নষ্ট হতে বসেছে কৃষকের স্বপ্নের ফসল।

ধান কাটার লোক পাওয়া যাচ্ছেনা। ফলনে অনেক ঘাটতি হবে। লোকসানের বোঝা বইতে গিয়ে বেসামাল হয়ে পড়েছে এবারের ধান চাষীরা। অপরদিকে কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের প্রক্রিয়া থাকলেও কোন কৃষকের ভাগ্যে জোটেনা সরকারের দেয়া ক্রয় মুল্য। ধানের দাম বাড়ার পরিবর্তে কমেই চলেছে প্রতিনিয়ত। মৌসুমের শুরুতে সাড়ে ৮০০ টাকা পর্যন্ত ধান বিক্রী হলেও এখন তা ৭০০ টাকায় নেমে এসেছে। সরকারী বোরো ধান সংগ্রহ মূল্য নির্ধারণ করে দিলেও হাট বাজারে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি।

অপরদিকে বোতল জাত এক লিটার পানি কিনতে হচ্ছে ২০-২৫ টাকায় আর এক কেজি ধান বিক্রী হচ্ছে ৮ থেকে ১২ টাকায়।  এক মন ধান বিক্রী করে এক জনকে ৪০০ টাকা মজুরী দিতে হচ্ছে। তবুও লোক সংকট। জোঁকের ভয়ে অনেকে ধান কাটতে চাচ্ছেনা।

উপজেলার হাট বাজারগুলোতে ধান বিক্রী করতে আসা কৃষক হারুন, আসাদুল, সোহরাবসহ অনেকে জানান, প্রতিমন ধান বিক্রী করতে হচ্ছে সাড়ে ৩’শ থেকে ৪ টাকায়। এক মন ধান বিক্রী করে দুই জন শ্রমিকের মজুরী দিতে পারছিনা। উৎপাদিত খরচ বেশী হওয়ায় প্রতি বস্তা ধান বিক্রী করে প্রায় ৩০০ থেকে ৪০০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

কাতিহার বাজারে ধান বিক্রী করতে আসা কয়েকজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, সার, বীজ, কীটনাশক কেনার সময় প্রতারিত হতে হয়। আবার ধান বিক্রীর সময় নায্য মুল্য থেকে বঞ্চিত হতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..