× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

পানামা পেপার্স: আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

‘পানামা পেপার্স’ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন।  কর ফাঁকি ও অর্থপাচারকারী বিশ্বনেতাদের তালিকায় তার নাম থাকায় বিতর্কের মুখে পড়েন তিনি।

পদত্যাগের এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বিবিসি জানিয়েছে, অফশোর একাউন্ট খুলে তিনি কর ফাঁকি দিয়েছেন। এমন খবর ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছিল।

পানামার ল ফার্ম ‘মোসাক ফনসেকার’ ফাঁস হওয়া গোপন দলিলে দেখা গেছে, গুনলাগসন এবং তার স্ত্রী ব্রিটিশ ভার্জিন ‘উইনট্রিস’ নামে একটি অফশোর কোম্পানির মালিক। তিনি এবং তার পরিবার বহু মিলিয়ন ডলারের সম্পদ গোপন করেছেন বলে অভিযোগ ওঠে। তবে, গুনলাউগসন অনিয়ম বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

বিবিসি আরও জানায়, কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর বিশ্বের যে ক্ষমতাধর রাজনীতিক এবং ব্যবসায়ীরা এখন চাপের মুখে পড়েছেন। তাদের মধ্যে গুনলাগসনই প্রথম পদত্যাগ করলেন।

‘পানামা পেপার্স’ নামে পরিচিতি পাওয়া গোপন দলিলপত্রকে এযাবত কালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে। ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে নাম করা সেলিব্রেটি- অনেকের কর ফাঁকির গোপন তথ্য বেরিয়ে এসেছে এসব দলিলপত্রে। পানামার একটি লিগ্যাল ফার্ম ‘মোসাক ফনসেকা’ থেকে এসব গোপন দলিল ফাঁস হয়ে যায়।

 


এ ক্যটাগরির আরো খবর..