স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ”আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুনীতি বিরোধি দিবস ২০১৯ পালিত হয়েছে বেনাপোলে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টার সময় বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, বেনাপোর পৌর মেয়র ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জাতিয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্টানটি শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন শার্শা, দুর্নীতি দমন কমিশন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজনে বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানববন্ধন কর্মসুচীতে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে ওই স্কুল থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। এরপর বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা বেনাপোল কাস্টমস হাউজের সামনে দুর্নীতি বিরোধি মানববন্ধন কর্মসুচি পালন করেন।
এ সময় মেয়র লিটন বলেন দুর্নীতী দার্শনিক ধর্মতাত্তিক , নৈতিক দৃষ্টিকোণ থেকে কোন আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে। বৃহৎ পরিসরে ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাৎ এবং সরকারী ও রাজনৈতিক শক্তির অপব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করাও দুর্নীতির অন্তর্ভূক্ত। মেয়র লিটন আরো বলেন, বর্তমান সমাজ ব্যবস্থার রন্ধে রন্ধে সর্বোগ্রাসী দুর্নীতি প্রবেশ করেছে। এই দুর্নিতী সম্পর্কে যখন আমরা বুঝতে পেরেছি তাই জাতির জনক বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক লালসবুজের পতাকা এবং স্বাধীন ভুখন্ড গড়ার আহবানে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই পবিত্র ভুখন্ড আমরা পেয়েছি। তাই দুর্নীতির লড়াই কোন ব্যাক্তির নয়, কোন প্রতিষ্ঠানের নয় এটা গোটা বাঙ্গালী জাতির লড়াই। এই ভুখন্ডকে আমরা দুর্নীতি মুক্ত করে প্রতিষ্ঠা করতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। পাঠ্য পুস্তকেও দুর্নীতি সম্পর্কে প্রবন্ধ থাকতে হবে। যা পড়ে আগামি দিন এর সন্তানেরা দুর্নীতিকে ঘৃনা করবে। এমনকি দুর্নীতিতেও জড়াবে না। আমরা যদি এখন থেকে দেশকে দুর্নীতি মুক্ত করতে না পারি তাহলে আমাদের সন্তানদের কাছে ও মুখ দেখাতে পারব না।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহসান উল্লাহ মাষ্টার, সাধারন সম্পাদক আখতারুজ্জামান বেনাপোল কাস্টমস এর সহকারি কমিশনার উত্তম চাকমা,শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, বেনাপোর পৌর কাউন্সিলার মিজানুর রহমান, বেনাপোল বন্দরের উপ- পরিচালক আতিকুর রহমান প্রমুখ।



