× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ের পাট চাষিরা সোনালী স্বপ্ন দেখছেন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২০

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ে চলতি পাট চাষ মওসুমে ঠাকুরগাঁও  অঞ্চলে ফলনে স্বপ্ন দেখছে পাট চাষিরা। পাট একটি বর্ষাকালীন ফসল। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে এবং পাটই বাংলাদেশের শত বর্ষের ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে।
বিগত বছর গুলোতে কৃষকরা পাট চাষে তেমন একটা সফলতা না পেলেও চলতি পাট চাষ মওসুমে ঠাকুরগাঁও অঞ্চলে পাট চাষে ভালো ফলনের স্বপ্ন দেখছে পাট চাষিরা।আর এ জন্য উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে কৃষকরা নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
ঠাকুরগাঁও ১২ নং সালান্দর ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের কয়েকজন চাষির সাথে কথা হয়, তারা বলেন, আমাদের এখানে প্রত্যোন্ত মাঠে ও বিল অঞ্চলে পাট চাষ হয়ে থাকে। টানা কয়েক বারে বৃষ্টির কারণে আমাদের পাট ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিলো। এবারো পাট চাষ করেছি। আশা করছি এবার পাট চাষে অনেকটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তারা আরো বলেন- পাট চাষে প্রতি বিঘায় খরচ হয় সব মিলিয়ে প্রায় ১২ হাজার টাকা।
আর এখন দামও আগের থেকে ভালো। পাটের বাজারে চাহিদা থাকলে এবং ভালো দাম পেলে আমাদের ঠাকুরগাঁও সোনালী স্বপ্ন পূরণ হবে। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পাট চিষের উপর ভালো ও গুনগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..