এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের স্বত্তাধিকারী পুলক কুমার পাল সফল চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ও মানব সেবক হিসেবে বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা সম্মাননা পদক-২০১৬ ভূষিত হতে চলেছেন।
বিশেষ সম্মাননা অনুষ্ঠানে যোগদানের জন্য গতকাল তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর উদ্যোগে আজ বিকাল ৫ টায় প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়াম ঢাকার সেগুন বাগিচায় মাদার তেরেসার ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খাদ্যে ভেজাল, বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে। এই সম্মাননার জন্য পুলক কুমার পাল পাটকেলঘাটা সহ তালা উপজেলা বাসীর নিকট দুয়া ও আর্শিবাদ কামনা করেছেন।





