পাটকেলঘাটায় শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট- চাহিদার তুলনায় পশু কম

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার পশুর হাট বাজার গুলোতে শেষ মুহুর্তে বেশ জমে উঠেছে। আগামী মঙ্গলবার ঈদুল আযহা কে সামনে রেখে ইতোমধ্যে কোরবানী দাতারা তাদের সামর্থ্যরে মধ্যে রেখে সেই কাঙ্খিত পছন্দের পশুটিকে কিনতে নেমে পড়েছেন। আবার দীর্ঘদিনের লালিত পশু মালিকগণ এবং ব্যবসায়ীবৃন্দ একটু বাড়তি লাভের আশায় দাম হাকাতে এতটুকু বিলম্ব করছেন না। যেহেতু পশু কোরবানী নেহায়েৎ বিধাতাকে সন্তুষ্টি একমাত্র লক্ষ্য, তাই দাম যাই থাকুক না কেন পছন্দ হলেই দামে আর কি আসে যাই।

খোজ নিয়ে জানা যায়, গত ২ বছর পার্শ্ববতী দেশ ভারত থেকে পশু আমদানি বন্ধ থাকায় বাজারগুলোতে গরু, ছাগলের পরিমান তুলনামুলক কম। যে পরিমাণ পশু বাজাগুলোতে উঠেছে ক্রেতাদের নিকট তার দাম গত বছরের তুলনায় অনেক বেশি। স্থানীয় পশুর হাট ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজার, সেনপুর নতুন পশুর হাট এবং সুড়িঘাটা বাজারে গিয়ে দেখা যায়, ক্রেতা বিক্রেতা সংখ্যা তুলনামুলক কম নয়। তবে সেনপুর বাজারে কুমিরা গ্রামের আব্দুস সালামের পুত্র শহিদুল ইসলাম জানান, গত বছর যে গরু ৫০’হাজার টাকায় কিনেছি এবছর তার দাম ৮০’হাজার দাড়িয়েছে। এমন অভিযোগ একাধিক পশু ক্রেতার।

কারণ জানতে বিক্রেতাগণের শরণাপন্ন হলে তারা জানান, খুদ, কুড়া, ভূষি, খৈল সহ অন্যান্য দ্রব্যের দাম গতবারের তুলনায় অনেক বেশি। একটি গরুর গরুর প্রতিদিন যে পরিমান খরচ হয়, তাতে দামতো একটু বেশি হবেই। গরু ব্যবসায়ী মৃত আফাজ সরদারের পুত্র আমিনুর রহমান জানান, এ বছর গরু ছাগল আমদানির পরিমাণ একেবারে নাই বললে ভূল হবে না। তাছাড়া চাহিদার চেয়ে পশু কম থাকায় বাজার একটু চড়া। তবে দাম যাই থাকুক না কেন কোরবানী দাতাগণের লক্ষ্য হাসিল করে অনেককে মোটা তাজা পশু গরু, ছাগল কিনে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা মেলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।